নদী পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী পারাপারের সময় পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সাখাওয়াত (৬৫) উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ

2026-05-15T21:17:46+00:00
2026-05-15T21:17:46+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নদী পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:১৭ পিএম 
নদী পারাপারের সময় পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী পারাপারের সময় পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সাখাওয়াত (৬৫) উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকার মৃত মমদেলের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) সকালে সাখাওয়াত তার পালিত হাঁসগুলোকে নদী পার করে ওপার থেকে এপারে আনতে যান। এসময় নদীর মাঝপথে তিনি গভীর পানিতে পড়ে যায় । 

স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।


পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। 

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। 

/কেএইচও
  বিষয়:   নদী  বৃদ্ধ  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: