কুমিল্লায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, পথসভা ঘিরে কঠোর নিরাপত্তা

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার বরুড়ার লক্ষীপুর বাজার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু

2026-05-16T11:56:23+00:00
2026-05-16T11:56:23+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
কুমিল্লায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, পথসভা ঘিরে কঠোর নিরাপত্তা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:৫৬ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
কুমিল্লার বরুড়ার লক্ষীপুর বাজার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে। বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

কুমিল্লা বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি।


সকাল সাড়ে ৯টার পর থেকেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হতে থাকে। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

এদিকে, পথসভাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

/কেএইচও


  বিষয়:   প্রধানমন্ত্রী  কুমিল্লা  পথসভা  কঠোর নিরাপত্তা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: