ফুডপ্যান্ডায় ‘প্যান্ডাপ্রো’ গ্রাহকদের জন্য সপ্তাহব্যাপী বিশেষ ছাড়

সময়ের আলো ডেস্ক

বিবিধ

‘প্রো উইকস’ নামে সপ্তাহব্যাপী একটি ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এই ক্যাম্পেইনের আওতায়

2026-05-16T17:19:18+00:00
2026-05-16T17:19:18+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বিবিধ
ফুডপ্যান্ডায় ‘প্যান্ডাপ্রো’ গ্রাহকদের জন্য সপ্তাহব্যাপী বিশেষ ছাড়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:১৯ পিএম 
প্রতীকী ছবি
‘প্রো উইকস’ নামে সপ্তাহব্যাপী একটি ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এই ক্যাম্পেইনের আওতায় ১৯ মে পর্যন্ত প্যান্ডাপ্রো গ্রাহকেরা খাবার অর্ডারে ৪০ শতাংশ ছাড় পাবেন।

এ ক্যাম্পেইনে প্যান্ডাপ্রো গ্রাহকেরা সুলতানস ডাইন, চিজ, ম্যাডশেফ, চিলক্স এবং ডমিনোজ এর মতো জনপ্রিয় কিছু রেস্টুরেন্টের ‘টপ সেলিং আইটেম’ অর্ডার করলে এ ছাড় পাবেন।


রেস্টুরেন্ট থেকে অর্ডারের পাশাপাশি প্যান্ডামার্ট থেকে নির্দিষ্ট কিছু গ্রোসারি আইটেম কিনলেও ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন প্যান্ডাপ্রো গ্রাহকেরা। এছাড়া বিভিন্ন পার্টনার শপেও তাদের জন্য থাকছে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।

১৯ মে পর্যন্ত প্যান্ডাপ্রো গ্রাহকেরা খাবার অর্ডারে পাবেন ৪০ শতাংশ ছাড়।

১৯ মে পর্যন্ত প্যান্ডাপ্রো গ্রাহকেরা খাবার অর্ডারে পাবেন ৪০ শতাংশ ছাড়।


বিশেষ এসব অফার পেতে গ্রাহকের একটি সক্রিয় প্যান্ডাপ্রো সাবস্ক্রিপশন থাকতে হবে। প্রতিমাসে ৫০ টাকা দিয়ে এই সাবস্ক্রিপশন নেওয়া যায়।

প্যান্ডাপ্রো একটি সাবস্ক্রিপশনভিত্তিক প্রোগ্রাম। এই সাবস্ক্রিপশনের আওতায় নির্দিষ্ট মূল্যের খাবার ও গ্রোসারি অর্ডারে ফ্রি ডেলিভারি, খাবার অর্ডারে সর্বোচ্চ ২৫ শতাংশ এবং গ্রোসারিতে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় পাওয়া যায়। এসব নিয়মিত সুবিধার পাশাপাশি ‘প্রো-উইকস’ ক্যাম্পেইনেও বিশেষ অফার পেয়ে থাকেন প্যান্ডাপ্রো গ্রাহকেরা।

/মহু


  বিষয়:   ফুডপ্যান্ডা  প্যান্ডাপ্রো  প্রেস রিলিজ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: