সুন্দরবনে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনের পূর্বাঞ্চলে বনদস্যুদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ড-এর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ তিন বনদস্যুকে আটক

2026-05-16T23:00:28+00:00
2026-05-16T23:00:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সুন্দরবনে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ৩ বনদস্যু আটক
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:০০ পিএম 
তিন বনদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি : সময়ের আলো
সুন্দরবনের পূর্বাঞ্চলে বনদস্যুদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ড-এর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ তিন বনদস্যুকে আটক করা হয়েছে।

শুক্রবার ( ১৫ মে ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান (২৫), রমজান শরীফ (১৯) ও এনায়েত (২৫)। এর মধ্যে মেহেদী ও রমজানের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এবং এনায়েতের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মরাচান মিয়া খাল এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় কোস্টগার্ড। পরে ধাওয়া দিয়ে বনদস্যু বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফ বাহিনীর হয়ে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

/এসএকে


  বিষয়:   সুন্দরবন  বন্দুক  যুদ্ধ  অস্ত্র  বনদস্যু  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: