হবিগঞ্জের অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার এসএমএস মালিক সমিতির চলমান দ্বন্দ্বের সমাধান না হওয়ায় আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল

2026-05-17T14:37:03+00:00
2026-05-17T14:37:03+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জের অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:৩৭ পিএম 
হবিগঞ্জ বাস টার্মিনাল। ছবি : সমেয়র আলো
হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার এসএমএস মালিক সমিতির চলমান দ্বন্দ্বের সমাধান না হওয়ায় আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। 

রবিবার (১৭ মে) হবিগঞ্জ পৌর টার্মিনাল থেকে কোনও বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

এদিকে বাস বন্ধের সুযোগে সিএনজি অটোরিকশা এবং অন্যান্য পরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। 


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এখনও কার্যকর সমাধান না আসায় পরিবহন খাতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে এবং দাবি আদায়ের লক্ষ্যে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন যৌথভাবে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।

এর আগে, গতকাল শনিবার থেকেই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূরপাল্লা ও স্থানীয় রুটের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে না পেরে অনেকেই বিকল্প যানবাহনের সন্ধান করছেন। পরে সেনাবাহিনী ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও বাস চলাচল স্বাভাবিক হয়নি।

/মহু
  বিষয়:   বাস  বন্ধ  হবিগঞ্জ  সিলেট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: