কলেজশিক্ষার্থী হত্যা : রাজবাড়ীতে ৩ বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজবাড়ীতে কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান রোহান (১৯) হত্যায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (১০ অক্টোবর) দুপুরে

2026-10-10T22:19:56+00:00
2026-10-10T22:59:45+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কলেজশিক্ষার্থী হত্যা : রাজবাড়ীতে ৩ বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:১৯ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ১০:৫৯ পিএম
আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
রাজবাড়ীতে কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান রোহান (১৯) হত্যায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (১০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদী রঘুনাথপুর এলাকায় আলাল সরদার, লাল চাঁদ সরদার ও ফিরোজ সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, সদর থানা-পুলিশের পাশাপাশি জেলা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার তিন দিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দাদসী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বাড়ির অদূরে একটি ডোবা থেকে ফুয়াদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফুয়াদ রাজবাড়ী শহরের একটি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ফুয়াদের বাবা ফরহাদ চৌধুরী বাদী হয়ে ওই দিন রাতেই সদর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর আজ ভোররাতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন উপজেলার বক্তারপুর গ্রামের দুলাল সরদারের ছেলে ফিরোজ সরদার ওরফে বাবু (৩৪), গণি সরদারের ছেলে রিয়াজ সরদার (২৩) এবং সমেশপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে মো. শরীফ মণ্ডল (২৭)।

উত্তেজিত এলাকাবাসী বলেন, কলেজছাত্র রোহান হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীরাও যেন পার না পায়। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধের দাবি জানান তারা।

ছেলের হত্যায় জড়িতদের ফাঁসি দাবি করে নিহতের বাবা মো. ফরহাদ চৌধুরী অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের সাব-অফিসার হাফিজুর রহমান বলেন, তিনটি বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রশাসনও সহযোগিতা করছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়জুর রহমান বলেন, রোহান হত্যার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট বাড়িগুলোতে উত্তেজিত জনতা আগুন দিয়েছে। আগুন যেন আশপাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে এবং পরিস্থিতির আরও অবনতি না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজন ও এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজবাড়ী  কলেজ  শিক্ষার্থী  হত্যা  আগুন  বিক্ষুব্ধ জনতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: