লালনের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা

কুষ্টিয়া সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির মাজারের দুটি দানবাক্স খুলে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা

2026-10-10T23:14:21+00:00
2026-10-10T23:14:21+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
লালনের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা
কুষ্টিয়া সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:১৪ পিএম 
লালনের মাজারের দানবাক্সে চলছে গণনা। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির মাজারের দুটি দানবাক্স খুলে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সের তালা খুলে শুরু হয় গণনা। চলে বিকেল পর্যন্ত।

প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হলো লালন শাহের আখড়াবাড়ির মাজারের দুটি দানবাক্স। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ভক্তানুরাগীরা এসব অর্থ দান করেন ফকির লালন সাঁইয়ের মাজারের ভেতরে রক্ষিত দানবাক্সে।

লালন একাডেমি কর্তৃপক্ষ জানায়, স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে বছরে দুইবার লালন তিরোধান দিবস ও লালন স্মরণোৎসবের আগে দানবাক্স খোলা হয়। ভক্তদের দেওয়া মানত ও দানের টাকা গণনা শেষে লালন একাডেমির তহবিলে জমা রাখা হয়। 

এর আগে গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা এবং লালন স্মরণোৎসবের পর ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা পাওয়া গিয়েছিল।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুষ্টিয়া  কুমারখালী  উপজেলা  ছেঁউড়িয়া  বাউল সম্রাট  ফকির লালন শাহ  আখড়াবাড়ি  মাজার  দানবাক্স  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: