ডিবি পুলিশের অভিযানে কয়েক লাখ টাকার ইয়াবা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

2026-05-17T15:49:57+00:00
2026-05-17T15:49:57+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডিবি পুলিশের অভিযানে কয়েক লাখ টাকার ইয়াবা উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:৪৯ পিএম 
৯৬০ পিস ইয়াবাসহ আটক মো. হাফিজুর রহমান। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৬ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ।

Advertisement
এর আগে, একইদিন দুপুরে উপজেলার ৬ নম্বর কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল এ অভিযান চালায়। এ সময় ওই এলাকার বাসিন্দা হাফিজুর রহমানকে তার নিজ বসতবাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

/মহু
  বিষয়:   অভিযান  আটক  কুড়িগ্রাম  ইয়াবা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: