চাঁদার দাবিতে ‘বোমা’, চিরকুট ও সাদা কাপড় রেখে হুমকি

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজীপাড়া এলাকায় চাঁদার দাবিতে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি দেওয়ার

2026-05-17T15:59:27+00:00
2026-05-17T15:59:27+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাঁদার দাবিতে ‘বোমা’, চিরকুট ও সাদা কাপড় রেখে হুমকি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:৫৯ পিএম 
উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড়। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজীপাড়া এলাকায় চাঁদার দাবিতে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ মে) রাতের কোনও এক সময় এলাকার বজলুর রহমানের বাড়ির গেটের সামনে এসব রেখে যায় দুর্বৃত্তরা। রবিবার সকালে তা উদ্ধার করে গাংনী থানা পুলিশ।


চিরকুটে বজলুর রহমানের চাচাতো ভাই ইউসুফ আলী ও তার ছেলে রাসেলকে উদ্দেশ্য করে ভয়ভীতি দেখানো হয়েছে। দাবি করা হয়েছে ৫ লাখ টাকা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে গোয়ালগ্রাম ও ৬ তারিখে তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে বোমা উদ্ধার করে পুলিশ।

/মহু
  বিষয়:   চাঁদা  দাবি  বোমা  চিরকুট  মেহেরপুর  গাংনী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: