জঙ্গল সলিমপুরে হবে দুটি পুলিশ ট্রেনিং একাডেমি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আলোচিত জঙ্গল ছলিমপুরে সরকার দুটি পুলিশ ট্রেনিং একাডেমি নির্মাণের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি)

2026-05-17T19:22:20+00:00
2026-05-17T19:22:20+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরে হবে দুটি পুলিশ ট্রেনিং একাডেমি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:২২ পিএম 
পুলিশ সুপার মাসুদ আলম। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আলোচিত জঙ্গল ছলিমপুরে সরকার দুটি পুলিশ ট্রেনিং একাডেমি নির্মাণের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

রোববার (১৭ মে) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের মতবিনিয় কালে তিনি এই তথ্য জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

Advertisement
এসপি মাসুদ আলম বলেন, চট্টগ্রাম জেলায় যোগদানের আগে থেকেই জঙ্গল ছলিমপুর নিয়ে বিভিন্ন কথা শুনেছেন। জঙ্গল ছলিমপুরে দুটি পুলিশ একাডেমি বা ট্রেনিং সেন্টার করার পরিকল্পনা আছে সরকারের। সম্প্রতি পুলিশ সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। এখন সেখানে দুটো স্কুলে অস্থায়ী দুটো পুলিশ ক্যাম্প আছে। তাদের জন্য স্থায়ীভাবে বসবাসের জায়গা নির্ধারণ করা হয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমি হবে, অন্যান্য বাহিনীরও তৎপরতা থাকবে। সেক্ষেত্রে জঙ্গল ছলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না।


চট্টগ্রামের রাউজান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিকল্পিত অভিযান পরিচালনা হবে জানিয়ে এসপি বলেন, পরিকল্পনা ছাড়া সেখানে অভিযান পরিচালনা করা সম্ভব নয়। রাউজান সম্পর্কে এখনো পুরোপুরি ধারণা নেওয়া হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, এলাকাটিতে পাহাড়ি ও দুর্গম অঞ্চল রয়েছে।

তিনি বলেন, পরিকল্পনা ছাড়া সেখানে নামলে পরাজিত হয়ে আসা ছাড়া উপায় থাকে না। আমরা চাই পরিকল্পনামাফিক অভিযান পরিচালনার মাধ্যমে রাউজানকে সন্ত্রাসমুক্ত করতে। পুলিশ ওই এলাকাকে সন্ত্রাসমুক্ত রাখতে বদ্ধপরিকর।

সময়ের আলো/জোই

  বিষয়:   জঙ্গল সলিমপুর  পুলিশ ট্রেনিং একাডেমি  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: