জামালপুরে ১০ জুয়াড়ি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর সদর উপজেলার পশ্চিম নাছিরপুর এলাকায় একটি ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ

2026-05-18T21:32:24+00:00
2026-05-18T21:32:24+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
জামালপুরে ১০ জুয়াড়ি গ্রেফতার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৩২ পিএম 
জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ছবি : সময়ের আলো
জামালপুর সদর উপজেলার পশ্চিম নাছিরপুর এলাকায় একটি ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

সোমবার (১৮ মে) সকালে গোয়েন্দা শাখার (ডিবি-১) অফিসার ইনচার্জ মো.আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫২টি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন, ইসলামপুর উপজেলার মালপাড়া এলাকার মো. ইনসান আলী (২২), একই উপজেলার ডাকপাড়া এলাকার রিপন শেখ (৩০), আব্দুল জলিল (৩৫), কালু মিয়া (২০) ও এমদাদুল হক (২১), সাহাপাড়া এলাকার আব্দুল্লাহ (৩৮), মালপাড়া এলাকার মোহাম্মদ আলী (৩৬), আক্তার (৩৭), বকশীগঞ্জ উপজেলার আনোয়ারুল ইসলাম (২৫) এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার আলতাফ হোসেন (৬৫)।

গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম। 

/মহু



  বিষয়:   জামালপুর  ময়মনসিংহ  জুয়ারি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: