নিখোঁজ ওঝার মরদেহ উদ্ধার, জানা যায়নি মৃত্যু রহস্য

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের স্বরূপকাঠীতে নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯

2026-05-19T13:35:50+00:00
2026-05-19T13:35:50+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজ ওঝার মরদেহ উদ্ধার, জানা যায়নি মৃত্যু রহস্য
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৩৫ পিএম 
ওঝা নির্মল হালদার। ছবি : সংগৃহীত
পিরোজপুরের স্বরূপকাঠীতে নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠী সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নির্মল হালদার উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি ‘নির্মল ওঝা’ নামে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি সুদের ব্যবসাও করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টার দিকে তার নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার পানাউল্লাহপুর গ্রামে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যান।

নির্মলের ভাগনে দিলীপ হালদার জানান, তার মামার সঙ্গে কারও বিরোধ ছিল না। তিনি সবসময় গলায় প্রায় দেড় ভরি সোনার দুটি লকেটসহ চেইন পড়তেন এবং সঙ্গে নগদ টাকাও রাখতেন।

এদিকে নেছারাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, মরদেহ উদ্ধারের সময় নির্মল হালদারের গলায় কোনও স্বর্ণালংকার, নগদ টাকা কিংবা মোবাইল ফোন পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/মহু


  বিষয়:   নিখোঁজ  মরদেহ  উদ্ধার  বানারীপাড়া  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: