হালদায় ৯১ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হালদা নদীতে ভাসমান অবস্থায় ফের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকালে রাউজান উপজেলার সিপাহির ঘাট

2026-05-19T23:36:22+00:00
2026-05-19T23:36:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হালদায় ৯১ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের হালদা নদীতে ভাসমান অবস্থায় ফের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকালে রাউজান উপজেলার সিপাহির ঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। এই পর্যন্ত সবমিলিয়ে প্রায় আট বছরে হালদা নদী থেকে প্রায় ৪৯টি ডলফিনের মৃতদের পাওয়া যাই। 

হালদা গবেষক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীর রাউজান অংশ থেকে স্থানীয়দের সহযোগিতায় মৃত ডলফিন মাছটি উদ্ধার করা হয়। ওজন প্রায় ৯১ কেজি। তিনি জানান, ৭০ শতাংশ ডলফিনের মৃত্যু হয় কারেন্ট জালের কারণে। আর কিছু ডলফিনের মৃত্যু হয় নদীতে খাবার সংকট, মারাত্মক নদী দূষণ ও বয়সের কারণে।


তবে হালদা মঙ্গলবার মৃত ডলফিনের শরীরে কোনো আঘাত ছিল না। তাই এটির মৃত্যুর প্রধান কারণ হয়ত বয়সের কারণে অথবা খাবার সংকট ডলফিনটির মৃত্যু হয়েছে। জানা গেছে, ডলফিনের দেহে বিভিন্ন অংশে ব্যাপক পচন ধরছে। ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়।

সময়ের আলো/জোই




  বিষয়:   হালদা  মৃত ডলফিন  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: