সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ, দাবি মেনে নেওয়ার আশ্বাস

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় দ্রুতগতির একটি মিনি কাভার্ডভ্যান চাপায় তিন স্কুলছাত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে

2026-05-20T12:31:58+00:00
2026-05-20T12:31:58+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ, দাবি মেনে নেওয়ার আশ্বাস
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:৩১ পিএম 
বিক্ষুব্ধ জনতা মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। ছবি : সময়ের আলো
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় দ্রুতগতির একটি মিনি কাভার্ডভ্যান চাপায় তিন স্কুলছাত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এর ফলে ফৌজদারহাট থেকে বড়দারোগাহাট পর্যন্ত মহাসড়কের উভয় পাশে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা সকলেই স্থানীয় বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী- অষ্টম শ্রেণির মুনতাহা (১৪), ষষ্ঠ শ্রেণির নওরীন (১২) এবং অষ্টম শ্রেণির তাসনুভা আক্তার (১৪)। এছাড়া তাৎক্ষণিকভাবে নাম না জানা এক স্থানীয় ব্যবসায়ীও দুর্ঘটনায় আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির মিনি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মুনতাহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


ছাত্রী আহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা ওভারব্রিজ নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে তোলেন। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটে আটকে পড়ে অসংখ্য দূরপাল্লার যাত্রী।

খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফখরুল ইসলাম তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যা ৭টার দিকে জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হক জানান, মহাসড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে গাড়ি চলাচল শুরু হয় এবং পরবর্তীতে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

/মহু

  বিষয়:   সীতাকুণ্ড  চট্টগ্রাম  দুর্ঘটনা  সড়ক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: