বরিশালে হাম কেড়ে নিল আরও ২ শিশুর প্রাণ

বরিশাল ব্যুরো

সারাদেশ

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে বরিশাল

2026-05-20T13:42:12+00:00
2026-05-20T13:42:12+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে হাম কেড়ে নিল আরও ২ শিশুর প্রাণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৪২ পিএম 
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
হামের উপসর্গ নিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে মোট ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। শুধু বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২৬ জনের।

মারা যাওয়া শিশুরা হলো পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আলী আজগর ( ৪ মাস), অপরজন পটুয়াখালী জেলার মুয়াজ ( ৩ মাস)। দুজনই শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।


হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ৫৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২০৪ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে বিভাগে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে  ১৮৯ জন।

/মহু


  বিষয়:   হাম  উপসর্গ  শিশু  মৃত্যু  স্বাস্থ্য অধিদফতর  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: