আসিফ-রুবায়েতের কণ্ঠে আসছে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

শ্রীমঙ্গল প্রতিনিধি

আনন্দ সময়

চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গলকে ঘিরে নির্মিত হচ্ছে ব্যতিক্রমধর্মী মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’। কায়েস আজিজের পরিকল্পনায় নির্মিত এ গানে

2026-05-20T18:15:20+00:00
2026-05-20T18:15:20+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আসিফ-রুবায়েতের কণ্ঠে আসছে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:১৫ পিএম 
কায়েস আজিজের ‘রূপসী শ্রীমঙ্গল’ এ গাইলেন আসিফ-রুবায়েত। ছবি : সংগৃহীত
চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গলকে ঘিরে নির্মিত হচ্ছে ব্যতিক্রমধর্মী মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’। কায়েস আজিজের পরিকল্পনায় নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী সংগীতশিল্পী রুবায়েত জাহান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ। আর শ্রীমঙ্গলের মনোমুগ্ধকর বিভিন্ন লোকেশনে এর মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, দেশের গান নিয়ে কাজ করতে তার সবসময়ই বিশেষ ভালো লাগে। কায়েস আজিজের নিজের জন্মভূমি শ্রীমঙ্গলকে নিয়ে এমন একটি গানের ভাবনা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, শ্রীমঙ্গলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য গানটির মাধ্যমে দারুণভাবে ফুটে উঠেছে। পাশাপাশি রাজা কাশেফের সুর ও সংগীত আয়োজন এবং রুবায়েত জাহানের পরিবেশনাও প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

Advertisement
শ্রীমঙ্গলের কৃতি সন্তান কায়েস আজিজ বলেন, নিজের জন্মস্থানকে নিয়ে লেখা গানে আসিফ আকবরের কণ্ঠ পাওয়া তার জন্য বড় প্রাপ্তি। তিনি শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষ্য, রাজা কাশেফের অসাধারণ কম্পোজিশন গানটিকে আরও শ্রুতিমধুর করে তুলেছে এবং একবার শুনলেই শ্রোতাদের বারবার শুনতে ইচ্ছা করবে। তিনি আরও জানান, গানটি খুব শিগগিরই ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হবে। 

এ বিষয়ে ধ্রুব গুহ বলেন, শ্রীমঙ্গলকে নিয়ে নির্মিত এই গানটি সত্যিই অনবদ্য একটি সৃষ্টি।

আরবিএন 
 
  বিষয়:   আসিফ  রুবায়েত  মিউজিক্যাল ডকুমেন্টারি  রূপসী শ্রীমঙ্গল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: