তায়েব সালিহের উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি

বিবিধ

আধুনিক আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তায়েব সালিহ’র বিশ্বজুড়ে সাড়া জাগানো উপন্যাস ‘সিজন অব মাইগ্রেশন টু দ্য নর্থ’ এর বাংলা

2026-05-20T22:23:12+00:00
2026-05-20T22:40:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
তায়েব সালিহের উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:২৩ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ১০:৪০ পিএম
বিশ্বজুড়ে সাড়া জাগানো উপন্যাস ‘সিজন অব মাইগ্রেশন টু দ্য নর্থ’ এর বাংলা অনুবাদ ‘উত্তরে অভিবাসনের মওসুম’। ছবি : বেঙ্গলবুকস
আধুনিক আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তায়েব সালিহ’র বিশ্বজুড়ে সাড়া জাগানো উপন্যাস ‘সিজন অব মাইগ্রেশন টু দ্য নর্থ’ এর বাংলা অনুবাদ ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকস।

বুধবার (২০ মে) বিকেল চারটায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট লেখক, কবি ও সমালোচকেরা অংশ নেন।

আলোচনা সভায় অংশ নিয়ে বিশিষ্ট লেখক ও অনুবাদক রফিক-উম-মুনীর চৌধুরী বলেন, ‘লন্ডনে পড়াশোনা করার সময় তায়েব সালিহের এ উপন্যাসটি আমাদের প্রাতিষ্ঠানিক পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। সেই সুবাদে এই মহান লেখকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে দেখাও হয়েছিল, যা ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা। যদিও এই বাংলা অনুবাদটি সরাসরি আরবি থেকে না করে ইংরেজি অনুবাদক ডেনিস জনসন-ডেভিসের বিখ্যাত ইংরেজি সংস্করণ থেকে করা হয়েছে, তবুও এর অনুবাদ অত্যন্ত চমৎকার ও আরবির কাছাকাছি হয়েছে। নিখুঁত অনুবাদের জন্য নূরুদ্দিন জাহাঙ্গীরকে অভিনন্দন জানাই।’

কথাসাহিত্যিক ও অনুবাদক দিলওয়ার হাসান বলেন, ‘এই অনূদিত বইটির মধ্য দিয়ে বাংলা অনুবাদসাহিত্যে আফ্রিকান সাহিত্যের আরেকটি অমূল্য মুক্তো যুক্ত হলো। উপন্যাসটির মূল বিষয়বস্তু জুড়ে আত্মপরিচয়ের সংকট বা আইডেন্টিটি ক্রাইসিসের বিষয়টি প্রবলভাবে ফুটে উঠেছে। বইটিতে যৌনতার খোলামেলা ব্যবহারের কারণে একসময় এটি নিষিদ্ধের বেড়াজালে বন্দি হয়েছিল, তবে পশ্চিমা বিশ্বের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে এটি নিয়মিত পড়ানো হয়। একই লেখকের এবং একই অনুবাদকের আরও নতুন বই বেঙ্গলবুকস থেকে আগামীতে বের হবে বলে আমরা জানতে পেরেছি, যা পাঠকদের জন্য আনন্দের সংবাদ।’

বইটির অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘পাঁচ বছর আগে আমি প্রথম এই কালজয়ী লেখকের নাম জানতে পারি এবং গুগলে অনুসন্ধান করে বইটির পিডিএফ সংগ্রহ করি। এটি অনুবাদ করার সময় আমি কোনো ক্লান্তি অনুভব করিনি, বরং এর প্রতিটি লাইন অনুবাদ করার প্রক্রিয়াটি গভীরভাবে উপভোগ করেছি।’ 

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বেঙ্গলবুকসের মহাব্যবস্থাপক ও প্রকল্পপ্রধান আজহার ফরহাদ বলেন, ‘বইটি মূলত ছাব্বিশের অমর একুশে বইমেলায় প্রকাশ করার পরিকল্পনা ছিল। তবে বইটিকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং মানসম্মত করতে দীর্ঘ সময় নিয়ে সম্পাদনা করার কারণে এটি প্রকাশ করতে দেরি করা হয়েছে।’ 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মোজ্জাম্মেল হক নিয়োগী, কবির চান্দ, সৈকত হাবীব, আরিফুল হাসান প্রমুখ।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: