বাংলাদেশে যাত্রা করল ‘কে-স্কিন বিডি’

সংবাদ বিজ্ঞপ্তি

বিবিধ

বর্তমান সময়ে বিউটি ইন্ডাস্ট্রিতে ‘কোরিয়ান স্কিনকেয়ার’ বা ‘কে-বিউটি’ যেন এক পরিবর্তনের নাম। দেশের রূপ সচেতনদের মানুষদের চাহিদাকে আরও সহজ ও

2026-07-17T21:04:00+00:00
2026-07-17T21:04:00+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিবিধ
বাংলাদেশে যাত্রা করল ‘কে-স্কিন বিডি’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম 
ছবি : সংগৃহীত
বর্তমান সময়ে বিউটি ইন্ডাস্ট্রিতে ‘কোরিয়ান স্কিনকেয়ার’ বা ‘কে-বিউটি’ যেন এক পরিবর্তনের নাম। দেশের রূপ সচেতনদের মানুষদের চাহিদাকে আরও সহজ ও বিশ্বস্ত করতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘কে-স্কিন বিডি’।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে তিন দিনব্যাপী ‘বি-বিউটি টেক এক্সপো ২০২৬’-এর প্রথম দিনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শতভাগ অরিজিনাল কোরিয়ান স্কিনকেয়ার পণ্য ও আধুনিক বিউটি সল্যুশন দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে শুরু হওয়া এই প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠানটি রূপ নিয়েছিল তারকাদের মিলনমেলায়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উৎসবমুখর আয়োজনটি চলবে আরও দুইদিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শারমীন সুলতানা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি।

অনুষ্ঠানে আন্তর্জাতিক আমেজ যোগ করতে দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরিয়ান বিউটি বিশেষজ্ঞ মিস ইউ জিন হোয়াং এবং দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় স্কিনকেয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মি. হুনহি লি। এছাড়া করপোরেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।

উদ্বোধনী আয়োজনের অন্যতম মূল আকর্ষণ ছিল দেশীয় শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকার উপস্থিতি। জমকালো এই আয়োজনে উপস্থিত থেকে তারা কোরিয়ান স্কিন কেয়ারের কার্যকারিতা এবং কে-স্কিন বিডির এই উদ্যোগ নিয়ে নিজেদের ভালো লাগা ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান পেশাগত কারণে আমাদের প্রায় প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, যার জন্য ভারী মেকআপ আর লাইটের আলো ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। এ ক্ষেত্রে কোরিয়ান স্কিন কেয়ারের কোনো বিকল্প নেই, কারণ এটি ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। কে-স্কিন বিডি বাংলাদেশে সরাসরি কোরিয়ান পণ্য নিয়ে এসেছে।


সংগীতশিল্পী কোনাল বলেন, গান গাওয়ার পাশাপাশি নিজের যত্ন নেওয়াটাও আমাদের কাজের অংশ। কে-বিউটির সবচেয়ে বড় গুণ হলো এটি খুব প্রাকৃতিক ও স্কিন-ফ্রেন্ডলি। কে-স্কিন বিডির উদ্বোধনী অনুষ্ঠানে এসে কোরিয়ান বিশেষজ্ঞদের সাথে কথা বলে ভালো লাগল।

এক্সপোতে যা থাকছে দর্শনার্থীদের জন্য
তিন দিনব্যাপী এই আয়োজনে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে নানা আকর্ষণীয় প্যাকেজ। মেলায় আগত দর্শনার্থীরা পাচ্ছেন- অরিজিনাল কোরিয়ান স্কিনকেয়ার ও বিউটি পণ্যের বিশাল প্রদর্শনী। নতুন নতুন কোরিয়ান পণ্যের ফার্স্ট লুক ও লঞ্চিং। মেলা উপলক্ষে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার। সরাসরি কোরিয়ান বিশেষজ্ঞদের কাছ থেকে ফ্রি স্কিন কনসালটেশন বা পরামর্শ। পণ্য ব্যবহারের লাইভ ডেমোনস্ট্রেশন ও ত্বকের যত্নের সঠিক নিয়মাবলি।

কে-স্কিন বিডির প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম বিশ্বাস বলেন, বাংলাদেশের গ্রাহকদের কাছে শতভাগ অরিজিনাল কোরিয়ান স্কিনকেয়ার পণ্য পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। উদ্বোধনী আয়োজনে উপস্থিত সব অতিথি, শুভানুধ্যায়ী ও দর্শনার্থীদের আন্তরিক ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা কেবল মেলাতেই সীমাবদ্ধ নই, খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে মানসম্মত ও আধুনিক স্কিনকেয়ার সমাধান নিয়ে বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে কাজ করে যেতে চাই।

উৎসবের মরসুমে ত্বকের সজীবতা ধরে রাখতে যারা নিখুঁত সমাধানের খোঁজ করছেন, তাদের জন্য আগামী দুইদিন আইসিসিবি-র বি-বিউটি টেক এক্সপো হতে পারে সেরা গন্তব্য। কে-স্কিন বিডির স্টলে এসে আপনিও বেছে নিতে পারেন আপনার ত্বকের উপযোগী আসল কোরিয়ান রূপটান।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাংলাদেশ  যাত্রা  ‘কে-স্কিন বিডি’  সময়ের আলো 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: