নড়াইলে ডিজিটাল লটারিতে কৃষক নির্বাচন, সরাসরি ধান কিনবে সরকার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে উন্মুক্ত ও ডিজিটাল লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা

2026-05-21T14:36:52+00:00
2026-05-21T14:36:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে ডিজিটাল লটারিতে কৃষক নির্বাচন, সরাসরি ধান কিনবে সরকার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৩৬ পিএম 
ডিজিটাল লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। ছবি : সময়ের আলো
নড়াইলে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে উন্মুক্ত ও ডিজিটাল লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) নড়াইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৫ সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটির তত্ত্বাবধানে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করা হবে।

লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজউদ্দিন আহমেদ, খাদ্য পরিদর্শক আকরাম হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল এবং উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সূত্রে জানা গেছে, লটারিতে নির্বাচিত কৃষকেরা সরকারি খাদ্য গুদামে নির্ধারিত পরিমাণ ধান বিক্রির সুযোগ পাবেন। চলতি মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এ বছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৪৩০ মেট্রিক টন।

চলতি মৌসুমে ধান বিক্রির জন্য মোট ১১ হাজার ৭৫২ জন কৃষক আবেদন করেন। সেখান থেকে ডিজিটাল লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ৮১২ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রতিটি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান সংগ্রহ করা হবে।

/এসএকে


  বিষয়:   নড়াইল  ডিজিটাল  লটারি  কৃষক  নির্বাচন  ধান  সরকার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: