‘যাদের দ্বারা মাদক নিয়ন্ত্রণ করা হয়, তারাই মাদকের সঙ্গে জড়িত’

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ‘মাদকমুক্ত সমাজ গঠনে যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও

2026-05-21T17:54:30+00:00
2026-05-21T17:54:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘যাদের দ্বারা মাদক নিয়ন্ত্রণ করা হয়, তারাই মাদকের সঙ্গে জড়িত’
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৫৪ পিএম 
ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ‘মাদকমুক্ত সমাজ গঠনে যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাদের দ্বারা মাদক নিয়ন্ত্রণ করা হয়, তারাই মাদকের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, এক সময় দেশে মাদকের বিনিময়ে ইলিশ রপ্তানি করা হতো।

মাদকাসক্তির ভয়াবহতা থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে তরুণ প্রজন্ম, বিশেষ করে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণে মাদকের কুফল, প্রতিরোধে করণীয়, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরবিএন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: