সাদিও মানেকে রেখে সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে সেনেগাল। প্রত্যাশিতভাবেই দলে জায়গা করে নিয়েছেন আল নাসর তারকা দেশটির ইতিহাসেই সেরা ফুটবলার সাদিও

2026-05-21T22:22:46+00:00
2026-05-21T22:23:40+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
সাদিও মানেকে রেখে সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:২২ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ১০:২৩ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে সেনেগাল। প্রত্যাশিতভাবেই দলে জায়গা করে নিয়েছেন আল নাসর তারকা দেশটির ইতিহাসেই সেরা ফুটবলার সাদিও মানে। 

মানে চার বছর আগে চোটের কারণে বিশ্বকাপ মিস করেছিলেন। ৩৪ বছর বয়সী এই ফুটবলার সেনেগালের সর্বোচ্চ গোলদাতা। ১২৬ ম্যাচে ৫৩ গোল করেছেন তিনি। মানে পেপে থিয়াওর ২৮ সদস্যের দলে গুরুত্বপূর্ণ তারকা, আক্রমণভাগের দায়িত্ব তার কাঁধের ওপরই। এই দল থেকে ২ জনকে বাদ দিয়ে এই মাসের শেষ দিকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

দলে আছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলিমান দিয়ায়ে, ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সার। বায়ার্নের ১৮ বছর বয়সি মিডফিল্ডার বারা দিয়ায়েও পেপের দলে ডাক পেয়েছেন। তবে ভালো মৌসুম কাটিয়েও মালাং সারের দলে জায়গা পাননি।

মিডফিল্ডে আছেন ইদ্রিসা গুয়ে, যদিও তিনি চোটের কারণে মৌসুমের শেষভাগ মিস করেছেন। এছাড়া বিকল্প হিসেবে আছেন স্যান্ডারল্যান্ডের হাবিব দিয়ারা ও টটেনহ্যামের প্যাপ মাতার সার। অভিজ্ঞ ডিফেন্ডার কলিদু কলিবালি ও গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডিও দলে আছেন।

বিশ্বকাপে সেনেগাল আছে ‘আই’ গ্রুপে। ১৬ জুন তারা ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। এরপর তারা ২২ জুন নরওয়ে এবং ২৬ জুন ইরাকের মুখোমুখি হবে।


সেনেগাল স্কোয়াড
গোলরক্ষক: এদুয়ার্দো মেন্ডি, ইয়েহভান দিওফ, মরি দিআও।
ডিফেন্ডার: ক্রেপিন দিয়াতা, অ্যান্তোনিও মেন্ডি, আবদুলায়ে সেক, কলিদু কলিবালি, ইলায় কামারা, মোসা নিয়াখাটে, মামাদু সার, এল-হাদজি মালিক, মোস্তাফা বো, ইসমাইল জ্যাকবস।
মিডফিল্ডার: ইদ্রিসা গুয়ে, হাবিব দিয়ারা, প্যাপ মাতার, পেপে গুয়ে, লামিন কামারা, প্যাথ সিস, বারা দিয়ায়ে।
ফরোয়ার্ড: সাদি মানে, বাম্বা দিয়েং, ইলিমান দিয়ায়ে, নিকোলাস জ্যাকসন, আসানে দিয়াও, ইব্রাহিম বায়ে, শেরিফ দিয়ায়ে, ইসমাইলা সার।

সময়ের আলো/আআ


  বিষয়:   সাদিও মানে  সেনেগাল  বিশ্বকাপ  দল  ঘোষণা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: