হাম রোগীদের সেবায় ১০০ টাকায় অ্যাম্বুলেন্স দেবে গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় হাম রোগীদের জন্য এক অন্যন্য সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। রোগীদের মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু দেবে

2026-05-22T08:47:48+00:00
2026-05-22T08:47:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
হাম রোগীদের সেবায় ১০০ টাকায় অ্যাম্বুলেন্স দেবে গণস্বাস্থ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকায় হাম রোগীদের জন্য এক অন্যন্য সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। রোগীদের মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু দেবে প্রতষ্ঠিানটি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রোগীরা এ সেবা নিতে পারবেন। 

বৃহস্পতিবার (২১ মে) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতালটি এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় হামের প্রকোপ বাড়ছে। আক্রান্ত শিশুর পরিবারকে দেরি না করে চিকিৎসা নিতে অনুরোধ করা হচ্ছে। গণস্বাস্থ্যনগর হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ আইসোলেশন ইউনিট চালু রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যেকোনো প্রান্ত থেকে রোগী আনা-নেওয়ার জন্য মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাচ্ছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসুস্থ শিশুকে অন্যদের থেকে আলাদা রাখুন। লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। সেবা নিতে হাসপাতালের ০১৯৫৮২৭৭৮০০ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   হাম  রোগী  সেবা  অ্যাম্বুলেন্স  গণস্বাস্থ্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: