ছেলের বিয়েতে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকার চেষ্টা করবেন তিনি। তবে বর্তমান আন্তর্জাতিক ও রাজনৈতিক

2026-05-22T14:02:39+00:00
2026-05-22T19:49:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ছেলের বিয়েতে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকার চেষ্টা করবেন তিনি। তবে বর্তমান আন্তর্জাতিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি তার জন্য ‘উপযুক্ত সময়’ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২১ মে) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার ছেলে চাইছেন তিনি বিয়েতে যান এবং অনুষ্ঠানটি ছোট পরিসরের ও ব্যক্তিগতভাবে আয়োজন করা হবে। তিনি বলেন, তিনি যাওয়ার চেষ্টা করবেন। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে তিনি বর্তমানে ব্যস্ত, তাই সময়টি তার জন্য অনুকূল নয়।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী মেমোরিয়াল ডে সপ্তাহান্তে বাহামায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বর্তমানে ৪৮ বছর বয়সী ট্রাম্প জুনিয়র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ সন্তান। ২০০৫ সালে তিনি মডেল ভ্যানেসা হেইডনের সঙ্গে বিয়ে করেন এবং তাদের পাঁচ সন্তান রয়েছে। পরে ২০২০ সালে কিম্বার্লি গিলফয়েলের সঙ্গে তার বাগদান হয়, যা ২০২৪ সালে শেষ হয়। বর্তমানে তার বাগদত্তা বেটিনা অ্যান্ডারসন, যিনি পাম বিচের একটি প্রভাবশালী ব্যাংকার পরিবারের সদস্য।

বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি গেলে সমালোচনা হবে, না গেলেও সমালোচনা হবে তাই পরিস্থিতি সহজ নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, তার ছেলে সুখী দাম্পত্য জীবন কাটাবে।

এদিকে সাম্প্রতিক জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা কমেছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ইরান ইস্যুতে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে রয়েছেন তিনি। খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভোগান্তির মধ্যে তার বিদেশ সফর বা ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণ রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি করতে পারে বলেও মত বিশ্লেষকদের।

আরবিএন 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: