ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর মিজানুর রহমান গহর (৬৫) কে আটক করেছে পুলিশ। র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে

2026-05-22T17:45:12+00:00
2026-05-22T17:45:12+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৪৫ পিএম 
মিজানুর রহমান গহর। ছবি : সংগৃহীত
যশোরে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর মিজানুর রহমান গহর (৬৫) কে আটক করেছে পুলিশ। র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকা থেকে আটক করা হয়।

শুক্রবার (২২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক মিজানুর রহমান গহর উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্মৃতি বেগম (৩৩) গত ৯ মে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

মামলায় তিনি উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (১) ধারায় মামলা রুজু করা হয়।

শার্শা থানার এসআই (নিঃ) মো. আনিসুর রহমান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মিজানুর রহমান গহরকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, আটককৃত আসামিকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

/এসএক


  বিষয়:   ছেলে  বউ  ধর্ষণ  অভিযোগ  শ্বশুর  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: