বিসিবি নিয়ে বিস্ফোরক মন্তব্য সংগীতশিল্পী আসিফের

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রশাসন, ক্রীড়া সাংবাদিকতা এবং বোর্ডকেন্দ্রিক বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন আলোচিত সংগীতশিল্পী আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া

2026-05-23T02:07:05+00:00
2026-05-23T02:07:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিসিবি নিয়ে বিস্ফোরক মন্তব্য সংগীতশিল্পী আসিফের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:০৭ এএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ২:০৭ এএম
সংগীতশিল্পী আসিফ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রশাসন, ক্রীড়া সাংবাদিকতা এবং বোর্ডকেন্দ্রিক বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন আলোচিত সংগীতশিল্পী আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা, মিডিয়ার ভূমিকা এবং ক্রিকেট রাজনীতিতে প্রভাব বিস্তারকারী বিভিন্ন পক্ষ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আসিফ তার বক্তব্যে সাবেক অধিনায়ক ও ক্রিকেট সংগঠক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির নেতৃত্বে দেখার পক্ষে মত দেন। তার ভাষ্য, বর্তমানে বোর্ডের নিয়ন্ত্রণ যাদের হাতে রয়েছে তারা প্রকৃত ক্রিকেট উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার রাজনীতিতে বেশি মনোযোগী।

ক্রীড়া সাংবাদিকতার বর্তমান ধারা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, কিছু অনলাইনভিত্তিক কনটেন্ট নির্মাতা ও তথাকথিত সাংবাদিক মাঠের খেলাধুলার চেয়ে ব্যক্তিকেন্দ্রিক ও বিতর্কিত বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। এতে দেশের ক্রীড়া সাংবাদিকতার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন

আসিফ দাবি করেন, ক্রিকেট কাঠামোর ভেতরে এমন কিছু ব্যক্তি সক্রিয় আছেন যারা রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। একই সঙ্গে তিনি মিডিয়া মালিকদের উদ্দেশে বলেন, প্রকৃত ও দেশপ্রেমিক ক্রীড়া সাংবাদিকদের কাজের সুযোগ বাড়ানো প্রয়োজন।

তার বক্তব্যে বিসিবি, ক্রিকেট প্রশাসন এবং কিছু সাংবাদিককে ঘিরে নানা বিতর্কিত ও কঠোর ভাষার মন্তব্য উঠে আসে। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী বাংলাদেশ ক্রিকেটকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং সাধারণ সমর্থকদের বিভ্রান্ত করছে।

এছাড়া দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও জিজ্ঞাসাবাদের আহ্বানও জানান। নিজের কাছে বিভিন্ন তথ্যপ্রমাণ রয়েছে বলেও দাবি করেন এই সংগীতশিল্পী।

এএডি/


  বিষয়:   বিসিবি  বিস্ফোরক  মন্তব্য  সংগীতশিল্পী  আসিফ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: