ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দর দিয়ে

2026-05-23T15:13:41+00:00
2026-05-23T15:13:41+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:১৩ পিএম 
বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পর্যটক ও পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

শনিবার (২৩ মে) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাসোসিয়েশনের সব সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানিসহ সব দাফতরিক কার্যক্রম পূর্বের ন্যায় শুরু হবে।


বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে। ফলে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা এই সময়ে উভয় দেশের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

প্রতিবছরই দুই ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে কয়েক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়। এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য এই ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঈদুল আজহা  বাংলাবান্ধা স্থলবন্দর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: