ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁচাল যুবকের প্রাণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন সোহান নামে এক যুবক। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয়

2026-05-23T16:06:07+00:00
2026-05-23T16:06:07+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁচাল যুবকের প্রাণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:০৬ পিএম 
ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন আহত যুবককে। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন সোহান নামে এক যুবক। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। 

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার ভাথারিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।


এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের সূত্রে জানা গেছে, আহত যুবক সোহান ইন্টারনেটের তার মেরামত করার জন্য বিদ্যুতের খুঁটির ওপরে উঠে। মেরামত শেষে নিচে নামার সময় ওই খুঁটির বৈদ্যুতিক তারে ঝুলে পড়ে। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। তারপর খুঁটি থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। তবে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় কর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইন্টারনেট মালিকরা বিভিন্ন বাসায় সংযোগ দিতে ঝুঁকিপূর্ণ জেনেও বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করছেন।

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম পিপিএম বার জানান, এ বিষয়ে এখনও থানায় কোনও অভিযোগ হয়নি।

/মহু


  বিষয়:   ফায়ার সার্ভিস  কালিয়াকৈর  গাজীপুর  যুবক  প্রাণ  বিদ্যুৎ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: