ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভুয়া নিয়োগ বোর্ডের অভিযোগ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভুয়া নিয়োগ বোর্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।মাদ্রাসার সুপার মো. আব্দুল বারী ইউএনওর কাছে

2026-05-23T19:42:24+00:00
2026-05-23T19:42:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভুয়া নিয়োগ বোর্ডের অভিযোগ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৪২ পিএম 
বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ছবি : সময়ের আলো
নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভুয়া নিয়োগ বোর্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। 

মাদ্রাসার সুপার মো. আব্দুল বারী ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়ে দাবি করেন, ২০০৪ সালে একটি বৈধ নিয়োগ বোর্ডের পর তাকে মিথ্যা অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত সুপারের মাধ্যমে একটি ‘ভুয়া নিয়োগ বোর্ড’ গঠন করা হয়।

অভিযোগে বলা হয়, ওই বোর্ডের মাধ্যমে কয়েকজনকে শিক্ষক ও কর্মচারী হিসেবে নিয়োগ দেখানো হয় এবং পরে একই পদ শূন্য দেখিয়ে ২০১৪–১৫ সালে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, যা আগের নিয়োগকে প্রশ্নবিদ্ধ করে।

অন্যদিকে সাবেক ভারপ্রাপ্ত সুপার জান্নাতুন সুপার অভিযোগ অস্বীকার করে জানান, সব নিয়োগই নিয়ম অনুযায়ী হয়েছে।

এ বিষয়ে ইউএনও জানিয়েছেন, অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএকে


  বিষয়:   ইসলামিয়া  দাখিল  মাদ্রাসা  ভুয়া  নিয়োগ  বোর্ড  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: