সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৪৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ অর্থ সংশ্লিষ্ট উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী নির্ধারিত খাতে অর্থ ব্যয়ের ক্ষমতাও তাদের দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) জারি করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, বরাদ্দকৃত অর্থের কোনো অংশ অব্যয়িত থাকলে তা আগামী ৩১ মে’র মধ্যে অধিদফতরে জমা দিতে হবে।
চিঠিতে বলা হয়, ‘২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক দফতর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৪৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা সংশ্লিষ্ট উপজেলা, থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরি দেয়া হলো। সংশ্লিষ্ট উপজেলা, থানা প্রাথমিক শিক্ষা অফিসারকে (আয়ন-ব্যয়ন কর্তকর্তা) বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা দেয়া হলো।’
শর্তাবলীতে বলা হয়, এই ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের দফতর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মিটানো হবে। এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। বিধি বহির্ভূতভাবে সমতাকরণসহ যেকোনো প্রকার বকেয়া (বিদ্যুৎ, ভূমিকর, পৌরকর, পানি ব্যতীত) ও অনিয়মিত বায়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
/এসএকে