হাইকোর্টের নির্দেশে সীতাকুণ্ডে পশুর হাট পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাকা রাস্তার মাথা এলাকার ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠে বসা ঈদুল আজহার পশুর হাট পরিদর্শন করেছেন চট্টগ্রামের

2026-05-24T22:45:41+00:00
2026-05-24T22:45:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাইকোর্টের নির্দেশে সীতাকুণ্ডে পশুর হাট পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:৪৫ পিএম 
ছবি : সময়ের আলো প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাকা রাস্তার মাথা এলাকার ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠে বসা ঈদুল আজহার পশুর হাট পরিদর্শন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত। 

রোববার (২৪ মে) বেলা ১২টার দিকে হাইকোর্টের একটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি এই সরেজমিন তদন্তে আসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সলিমপুর প্যাসিফিক জিন্সের সামনের এই পশুর হাটটিকে অবৈধ উল্লেখ করে তা বন্ধের দাবিতে মো. ফজলে আলম চৌধুরী নামে এক ব্যক্তি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। 

রিটে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করেন। হাইকোর্টে রিটটির শুনানির পর বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি আমলে নেন। 

আদালত নির্দেশ দেন, বৈধ অনুমতি না থাকলে সলিমপুর প্যাসিফিক জিন্সের সামনের এই গরুর হাট বন্ধ করে দিতে হবে। আদালতের এই নির্দেশনার পরই মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ তদন্ত ও হাট পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।

রোববার (২৪ মে) দুপুরে পুরো হাট ঘুরে দেখার পর চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত সাংবাদিকদের বলেন, তিনি এখানে মূলত তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসেছেন। এই হাটটি সীতাকুণ্ড উপজেলার সীমানায় পড়েছে নাকি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সীমানায় পড়েছে— তা সামগ্রিকভাবে যাচাই করা হচ্ছে। একই সাথে এটি স্থায়ী নাকি অস্থায়ী হাট, এবং অস্থায়ী হাট হলে তা 'হাটবাজার স্থাপন ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫' এর আলোকে যথাযথ প্রক্রিয়া মেনে বসানো হয়েছে কিনা, সে সম্পর্কে তারা প্রতিবেদন জমা দেবেন। সবকিছু আইনানুগভাবেই হচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

হাট পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   হাইকোর্ট  নির্দেশ  সীতাকুণ্ড  অতিরিক্ত জেলা প্রশাসক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: