নজরুল সংগীতে শুরু

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের যাত্রা। সতুন সংগীতায়োজনে নজরুলের ‘রুম

2026-05-25T03:39:32+00:00
2026-05-25T03:39:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নজরুল সংগীতে শুরু
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:৩৯ এএম 
ছবি : সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের যাত্রা। সতুন সংগীতায়োজনে নজরুলের ‘রুম ঝুম’ গানের মাধ্যমে উদ্বোধন হয়েছে এই সিজনের। সম্প্রতি কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

‘রুম ঝুম’ গানটির মূল সুর অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ দিয়ে শুরু হয়। যেটি নজরুল গ্রহণ করে বাংলার কবিতা ও গানকে সমৃদ্ধ করেছিলেন। তাই দুই দেশের সংগীত ঐতিহ্য এক সুতোয় গেঁথেছে এবারের কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের এই গানটি।

নতুন গানটিতে অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ গেয়েছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। কবি নজরুলের ‘রুম ঝুম’ গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান।
এ গানের মাধ্যমেই প্রথমবার কোক স্টুডিও বাংলার সঙ্গে যুক্ত হয়েছেন মাহতিম ও নুসরাত। 

এ প্রসঙ্গে মাহতিম বলেন, কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের সঙ্গে সংযুক্ত করে উপস্থাপন করা হচ্ছে। যেটি একই সঙ্গে মূল শিকড় ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান ও নিবেদন বজায় রাখছে।

নুসরাত বলেন, গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু ভাইয়া, যিনি ছোটবেলা থেকেই আমার ও আমার ভাই সাইফের মেন্টর ছিলেন। তার সঙ্গে কাজ করা আমার কাছে একটি স্বপ্ন পূরণের মতো। কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমার সংগীতযাত্রা ‘রুম ঝুম’-এর মতো একটি গানের মাধ্যমে শুরু করাটা এই অভিজ্ঞতা আরও বিশেষ করে তুলেছে।

নতুন গানটি প্রসঙ্গে কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মঈন উল্লাহ চৌধুরী বলেন, শতাব্দীপ্রাচীন একটি তুর্কি লোকজ সুর যখন বাংলা কবিতায় জায়গা করে নেয়, তখন এটি সংস্কৃতির অগ্রযাত্রাকেই তুলে ধরে। কোক স্টুডিও বাংলা সেই সত্যকেই সম্মান জানায়।

২০২২ সালে যাত্রা শুরু রড কোক স্টুডিও বাংলার। বাংলা সংগীতের সঙ্গে বহির্বিশ্বের সংযোগ খুঁজে বের করার মাধ্যমে নিজেদের স্বকীয়তা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আগের তিন সিজনের গান দর্শকদের সাড়া পেয়েছে। এবারের চতুর্থ সিজনে সর্বমোট আটটি গান থাকবে। প্রতিটি গানই ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীত ধারার ওপর ভিত্তি করে তৈরি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/এসএকে


  বিষয়:   নজরুল  সংগীত  শুরু  কোক  স্টুডিও  বাংলা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: