ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
আসামিপক্ষের আইনজীবীরা ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত রবিবার সন্ধ্যায় তারেক রেজা ও অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। বাদী ও বিবাদীপক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
/মহু