রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেয়েছে রাজধানীবাসী। সোমবার (২৫ মে) দুপুরের দিকে ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ

2026-05-25T13:39:08+00:00
2026-05-25T13:39:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেয়েছে রাজধানীবাসী। সোমবার (২৫ মে) দুপুরের দিকে ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই নেমে আসে ঝুম বৃষ্টি। এতে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ঈদ উপলক্ষে বাইরে বের হওয়া মানুষজনের চলাচলে সৃষ্টি হয়েছে বিড়ম্বনা।

এদিন দুপুর ১১টার পর থেকেই রাজধানীর আকাশ ধীরে ধীরে মেঘে ঢেকে যেতে শুরু করে। কিছু সময় পর কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় হালকা বৃষ্টি, যা দ্রুতই ভারী বর্ষণে রূপ নেয়।

বৃষ্টির সময় রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। অনেক পথচারীকে দোকানপাট ও ছাউনির নিচে আশ্রয় নিতে দেখা গেছে। বিশেষ করে পশুর হাটে যাওয়া ক্রেতা ও ব্যবসায়ীরা বৃষ্টির কারণে বেশি ভোগান্তিতে পড়েছেন।
আরও পড়ুন

তবে গরমে অতিষ্ঠ নগরজীবনে এই বৃষ্টি কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এএডি/


  বিষয়:   কালো মেঘ  ঝুম বৃষ্টি  গরম  স্বস্তি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: