৭টি নতুন সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।
ঈদের দিন প্রচার হবে চলচ্চিত্র ‘নীল চক্র’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ, মন্দিরা চক্রবর্তী প্রমুখ।
দ্বিতীয় দিন দেখা যাবে চলচ্চিত্র ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিন প্রমুখ।
তৃতীয় দিন রয়েছে ‘সাবা’। রচনা ও পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার, সুমন পাটোয়ারী, অশোক বেপারী প্রমুখ।
চতুর্থ দিন দেখানো হবে চলচ্চিত্র ‘টগর’। আলোক হাসান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরী, রোজী সিদ্দিকী প্রমুখ।
পঞ্চম দিন ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, মহসিনা প্রমুখ।
ষষ্ঠ দিন দেখানো হবে চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। সিনেমাটির রচনা ও পরিচালনা করেছেন লিসা গাজী। এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
সপ্তম দিন ‘শরতের জবা’। কুসুম শিকদার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, কুসুম শিকদার প্রমুখ।
আরবিএন