মা হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার মা ও প্লেব্যাক গায়িকা কৃষ্ণা মুখার্জি আর নেই। মঙ্গলবার (২২

2026-09-22T18:00:16+00:00
2026-09-22T18:01:15+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মা হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০০ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৬:০১ পিএম
ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী রানি মুখার্জির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার মা ও প্লেব্যাক গায়িকা কৃষ্ণা মুখার্জি আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে মারা যান তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি এ কঠিন সময়ে সবার ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করা হয়েছে।

কৃষ্ণা মুখার্জি ছিলেন একজন প্লেব্যাক গায়িকা। ১৯৮২ সালের ‘তিসরি আঁখ’ সিনেমার ‘ঈদের দিন গলে মিল লে রাজা’ গানটির মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি পান। সংগীতের পাশাপাশি মেয়ে রানি মুখার্জির অভিনয়জীবনের শুরুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

বিভিন্ন সাক্ষাৎকারে রানি তার অভিনয়জীবনের শুরুর দিনগুলোতে মায়ের ভূমিকার কথা বলেছেন। ২০২৫ সালের এক সাক্ষাৎকারে রানি জানান, অভিনয়ে আসার বিষয়ে মা তাঁকে উৎসাহ দিয়েছিলেন। তবে প্রথম অভিনয় পরীক্ষার পর কৃষ্ণা মনে করেছিলেন, তখনও রানি অভিনয়ের জন্য পুরোপুরি প্রস্তুত নন।

রানির ভাষ্য অনুযায়ী, মেয়ের প্রথম অভিনয় পরীক্ষার পর কৃষ্ণা প্রযোজককে সতর্ক করে বলেছিলেন, তাঁকে সিনেমায় নেওয়া হলে ছবিটির ক্ষতি হতে পারে। তবে প্রযোজক রানিকে নিয়ে আগ্রহী থাকায় শেষ পর্যন্ত ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি।


এরপর ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন রানি মুখার্জি। প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে মায়ের উৎসাহ, পরামর্শ ও সতর্কতার কথা বিভিন্ন সময় স্মরণ করেছেন তিনি।

কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করছেন চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা ও শুভাকাঙ্ক্ষী। পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনাও জানিয়েছেন অনেকে।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   মা  বলিউড অভিনেত্রী  রানি মুখার্জি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: