গত বছরের সেপ্টেম্বরে মা হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর তারপর থেকেই তিনি ছিলেন আড়ালে। সম্প্রতি এক অনুষ্ঠানে মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে আসেন তিনি।
সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়া ক্যাটরিনার মাতৃত্ব পরিবর্তি চেহারা সামনে আসার পর থেকেই থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার সমালোচনা শুরু করেন। তাকে নিয়ে শুরু হওয়া এই বডি শেমিংয়ের প্রতিবাদ জানিয়ে অনেক অভিনেতা-অভিনেত্রীই সরব হয়েছেন।
বলিউড সুপারস্টার হৃতিক রোশন, অভিনেত্রী শিবালিকা ওবেরয়, পাকিস্তানি গায়ক-নায়ক আলি জাফরসহ অনেকেই। এবার ক্যাটরিনার পক্ষ থেকেও মিলল মন্তব্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘মা হওয়ার পর আমার ত্বক আরও সংবেদনশীল হয়ে গিয়েছিল। তাই সময়টা বেশ কঠিন ছিল। কোন প্রসাধনী আমার ত্বকের জন্য ভালো কাজ করছে, সেটি আমাকে বুঝতে হয়েছে। আমি এমন জিনিস খুঁজছিলাম, যেগুলো ত্বককে আরাম দেয়, প্রশান্ত রাখে এবং আগের আবহ ফিরিয়ে আনে।’
এখন ক্যাটরিনার সৌন্দর্যচিন্তাতেও এসেছে পরিবর্তন। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এখন অনেক পরিবর্তন এসেছে। মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ারের শুরুতে সৌন্দর্য কেমন হওয়া উচিত, তা নিয়ে অনেক ধরনের প্রচলিত ধারণা ছিল। এখন আমার কাছে সবচেয়ে ভালো উপস্থিতি মানে হলো সবচেয়ে ভালো অনুভব করা। আর সেটি আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়া থেকে।’
ক্যাটরিনার কথায় স্পষ্ট, তিনি এখন শুধুই বাইরের চেহারা নিয়ে ভাবিত নন। বরং মন থেকে তিনি কতটা প্রশান্ত আছেন, সেটিই মুখ্য।
প্রসঙ্গত, মা হওয়ার পর আপাতত অভিনয় থেকে দূরে আছেন ক্যাটরিনা। তাকে সবশেষ বিজয় সেতুপতির বিপরীতে মেরি ক্রিসমাস ছবিতে দেখা গেছে। ছবিটি মুক্তি পায় ২০২৪ সালে।
২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। ২০২৫ সালের সেপ্টেম্বরে তারা সন্তান আসার খবর জানান। ওই বছরের নভেম্বরে জন্ম নেয় তাদের ছেলে ভিয়ান।
সময়ের আলো/কেএইচও