অনলাইন জুয়া নিয়ে চমকের বার্তা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সাহসী বক্তব্য ও স্পষ্টভাষিতার জন্যও পরিচিত। সামাজিক নানা অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে কথা

2026-09-19T22:56:38+00:00
2026-09-19T22:56:38+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
অনলাইন জুয়া নিয়ে চমকের বার্তা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম 
আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি : সংগৃহীত
সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সাহসী বক্তব্য ও স্পষ্টভাষিতার জন্যও পরিচিত। সামাজিক নানা অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে বরাবরই দ্বিধাহীন এই অভিনেত্রী এবার তরুণ সমাজের উদ্দেশে অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব নিয়ে বার্তা দিলেন। 

সেই বার্তায় বর্তমান সময়ের এসব অনলাইন বেটিংয়ের ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি নিজের ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটি প্রচার হওয়ার পর থেকেই ভক্ত-নেটিজনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

ভিডিওবার্তায় বেটিং অ্যাপ কীভাবে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে, তা নিয়ে এক যুবকের করুণ পরিণতি তুলে ধরেছেন চমক। মাত্র ১ হাজার টাকার লোভে শুরু করে কীভাবে ওই যুবক শেষ পর্যন্ত ১০ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়েছিল, সেই ভয়ংকর অভিজ্ঞতাই শেয়ার করেছেন তিনি।

পাশাপাশি এই অভিনেত্রী আরও জানান, বর্তমানে দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ার মরণফাঁদে জড়িয়ে আছে। সময়মতো জোরালো পদক্ষেপ নেওয়া না হলে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ভিডিওতে চমক বলেন, ‘বর্তমানে দেশে অনলাইন জুয়ার আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৩০ কোটি টাকায়। ২০২৬ সালের তদন্ত অনুযায়ী একটি জুয়াড়ি নেটওয়ার্কের মাধ্যমে দৈনিক প্রায় ৫ কোটি টাকার অবৈধ লেনদেন শনাক্ত হয়েছে।’


শুধু অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব নিয়েই কথা বলেননি এই অভিনেত্রী। পাশাপাশি এসব বেটিং অ্যাপের প্রচার না করতে দেশের সব তারকা ও কনটেন্ট ক্রিয়েটরদেরও বার্তা দিয়েছেন চমক।

প্রসঙ্গত ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু চমকের। ২০২০ সালে নিয়মিত অভিনয় শুরু করে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন চমক। ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হাজব্যান্ড’ এমন একাধিক জনপ্রিয় কাজ, ওয়েব কনটেন্টে তার উপস্থিতি তাকে পরিচিত মুখে পরিণত করে।

এ ছাড়া জুলাই আন্দোলনে সক্রিয় এই অভিনেত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির মনোনয়নপত্র নিয়েছিলেন। মনোনয়ন না পেলেও রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত থাকার ঘোষণা তিনি দিয়েছেন সে সময়ই।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   অনলাইন জুয়া  চমক  বার্তা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: