‘প্রাণভোমরা’ দিয়ে শার্লিনের প্রথম!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অভিনয়ের বিরতি কাটিয়েই লাইট-ক্যামেরায় ব্যস্ত হয়ে পড়েছেন একসময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী শার্লিন ফারজানা। নাটক-সিনেমা দুটোতেই কাজ করছেন তিনি। এবার

2026-09-22T23:58:43+00:00
2026-09-22T23:58:43+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
‘প্রাণভোমরা’ দিয়ে শার্লিনের প্রথম!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
অভিনয়ের বিরতি কাটিয়েই লাইট-ক্যামেরায় ব্যস্ত হয়ে পড়েছেন একসময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী শার্লিন ফারজানা। নাটক-সিনেমা দুটোতেই কাজ করছেন তিনি। এবার যুক্ত হলেন ওটিটি প্ল্যাটফর্মে। 

আইস্ক্রিনের জন্য ভিকি জাহেদ পরিচালিত ‘প্রাণভোমরা’ শিরোনামের ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সাসপেন্স-থ্রিলার গল্পে নির্মিত হবে সিরিজটি। এতে শার্লিনের বিপরীতে রয়েছেন ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। আর এর মধ্য দিয়েই শার্লিন-তৌসিফ প্রথমবারের মতো জুটি হিসেবে আসতে যাচ্ছেন দর্শকদের সামনে।

৭ বছর পর অভিনয়ে ফিরেছেন শার্লিন ফারজানা। ফিরেই জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘নীলপরী’ নাটকে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যে দুটি সিনেমার কাজ শেষ করেছেন শার্লিন। একটি মাহমুদুল হকের উপন্যাস ‘জীবন আমার বোন’ অবলম্বনে নির্মিত।

মুক্তিযুদ্ধের ওপর নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন এনায়েত করিম বাবুল। কয়েকটি চলচ্চিত্র উৎসবে জমা পড়েছে সিনেমাটি।পরবর্তীতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে শার্লিনের সহশিল্পী খায়রুল বাশার, প্রান্তিক দস্তিদার ও আজাদ আবুল কালাম। আর দ্বিতীয়টি সৈকত রেজার ‘সন্দেশ’, যা একটি হিন্দু দম্পতির গল্প। এতে ইন্তেখাব দিনারের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। এরই মধ্যে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ সিনেমাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।


এদিকে বর্তমানে নিজের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভিকি জাহেদ। সে কাজ শেষ করেই নতুন ওয়েব সিরিজটির শুটিং শুরু করবেন তিনি। আজ এই সিরিজটির সম্পর্কে জানানোর জন্য আয়োজন করা হয়েছে এক সংবাদ সম্মেলনের। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে সিরিজটি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   প্রাণভোমরা  শার্লিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: