ফিরলেন কানিজ সুবর্ণা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আলোচিত পপ গায়িকা কানিজ সুবর্ণা দীর্ঘ সময় পর ফিরলেন নিজের একক শো নিয়ে। সম্প্রতি রাজধানীর কয়া স্টুডিওতে তার এই একক

2026-09-23T00:07:13+00:00
2026-09-23T00:07:13+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ফিরলেন কানিজ সুবর্ণা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ এএম 
ছবি : সংগৃহীত
আলোচিত পপ গায়িকা কানিজ সুবর্ণা দীর্ঘ সময় পর ফিরলেন নিজের একক শো নিয়ে। সম্প্রতি রাজধানীর কয়া স্টুডিওতে তার এই একক শো অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় নিজের জনপ্রিয় সব গান নিয়ে একক সংগীত সন্ধ্যায় মঞ্চ মাতালেন দেশের অন্যতম জনপ্রিয় পপ গায়িকা কানিজ সুবর্ণা। ‘ব্যাক টু দ্য বিট : অ্যান ইন্টিমেট পপ মিউজিক ইভনিং’ শীর্ষক এই একক শোতে উপস্থিত ছিলেন দেশের সংগীতাঙ্গনের অনেকেই।

খানিকটা ঘরোয়া পরিবেশে আয়োজিত এই মিউজিক্যাল ইভনিংয়ে কানিজ সুবর্ণা তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। ‘তুমি নিঃস্ব করে দাও’, ‘শা লা লা লা’, ‘এই তো আমি তোমার আছি’ কিংবা ‘ভালোবাসি যারে’র মতো জনপ্রিয় গানগুলোর সঙ্গে শ্রোতা-দর্শকরা মেতে উঠেছিলেন দারুণভাবে। শুধু গান পরিবেশনই নয়, শ্রোতাদের সঙ্গে নিজের দীর্ঘ বিরতি এবং গান নিয়ে নানা স্মৃতিচারণাও করেন এই শিল্পী। 


প্রসঙ্গত, কানিজ সুবর্ণার পেশাদার সংগীতযাত্রার সূচনা হয় ২০০০ সালে। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সুর ও সংগীত পরিচালনায় প্রকাশিত ‘ভালোবাসা মানে’ অ্যালবামের মাধ্যমে তিনি সংগীতাঙ্গনে নিজের পরিচিতি গড়ে তোলেন। ব্যক্তিজীবনে কানিজ সুবর্ণার জীবনসঙ্গী জনপ্রিয় ব্যান্ড তারকা হামিন আহমেদ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কানিজ সুবর্ণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: