নতুন পেশায় হাসান মাসুদ, অভিনয় কি তবে শেষ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভিনয়, সাংবাদিকতা ও সঙ্গীতের পর এবার নতুন পেশায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। একটি উচ্চশিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানে হেড অব

2026-09-22T15:05:43+00:00
2026-09-22T15:05:43+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নতুন পেশায় হাসান মাসুদ, অভিনয় কি তবে শেষ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম 
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। ছবি : সংগৃহীত
অভিনয়, সাংবাদিকতা ও সঙ্গীতের পর এবার নতুন পেশায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। একটি উচ্চশিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানে হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে কাজ শুরু করেছেন তিনি।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমেও ইতোমধ্যে দেখা গেছে হাসান মাসুদকে। দীর্ঘদিন পর নতুন এই পেশায় তার যুক্ত হওয়া ঘিরে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন তিনি?

এর আগে হাসান মাসুদকে নিয়ে এমন গুঞ্জন ছড়িয়েছিল যে, অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পরে নিজেই বিষয়টি পরিষ্কার করে জানান, অভিনয় চিরতরে ছেড়ে দেওয়ার কথা তিনি বলেন নি। মূলত মনের মতো ভালো কনটেন্ট ও মানসম্মত কাজের অভাবেই বর্তমানে অভিনয়ে অনিয়মিত তিনি।


সেনাবাহিনীর পোশাকে দায়িত্ব পালন থেকে সাংবাদিকতা, এরপর অভিনয়ে এসে নিজের আলাদা অবস্থান তৈরি করেন হাসান মাসুদ। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর ছোটপর্দাতেও জনপ্রিয়তা পান তিনি।

‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’র মতো নাটকে তার অভিনয় দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। পাশাপাশি সংগীতের প্রতিও তার আগ্রহ ছিল। ২০০৬ সালে প্রকাশিত হয় তার একটি গানের অ্যালবাম।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পেশা  হাসান মাসুদ  অভিনয় 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: