মেসির বিশ্বকাপ খেলা নিয়ে যা জানাল মিয়ামি

সময়ের আলো ডেস্ক

খেলা

আর্জেন্টিনার ফুটবল যাদুকর লিওনেল মেসিকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা কাটতে শুরু করেছে। ইন্টার মিয়ামির সর্বশেষ ম্যাচে ইনজুরির কারণে মাঠ ছাড়লেও

2026-05-26T11:56:37+00:00
2026-05-26T11:56:37+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
মেসির বিশ্বকাপ খেলা নিয়ে যা জানাল মিয়ামি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:৫৬ এএম 
সংগৃহীত ছবি
আর্জেন্টিনার ফুটবল যাদুকর লিওনেল মেসিকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা কাটতে শুরু করেছে। ইন্টার মিয়ামির সর্বশেষ ম্যাচে ইনজুরির কারণে মাঠ ছাড়লেও আর্জেন্টাইন তারকার চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ফলে বিশ্বকাপের আগে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে।

ফিলাডেলফিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। তবে ম্যাচের ৭৩ মিনিটে হঠাৎ অস্বস্তি অনুভব করলে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে গেলে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।

পরে ইন্টার মিয়ামি এক বিবৃতিতে জানায়, মেসি মূলত বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ এবং পেশির ক্লান্তিজনিত সমস্যায় ভুগছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন

ক্লাবের মেডিকেল টিমের প্রাথমিক পরীক্ষায় গুরুতর কোনো চোটের আলামত পাওয়া যায়নি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমও জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং বড় ধরনের ইনজুরির আশঙ্কা নেই।

বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি থাকায় মেসির ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সর্বশেষ পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, তিনি দ্রুতই মাঠে ফিরতে পারবেন।

এএডি/
  বিষয়:   মেসি  বিশ্বকাপ  খেলা  মিয়ামি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: