মিরসরাইয়ে কারখানার মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি ফিড মিলে নৈশকালীন কাজ করার সময় মেশিনের ভেতরে আটকে মোহাম্মদ রাসেল (১৭) নামে এক যুবকের মর্মান্তিক

2026-05-26T15:33:29+00:00
2026-05-26T15:33:29+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে কারখানার মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:৩৩ পিএম 
ছবি : সময়ের আলো প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি ফিড মিলে নৈশকালীন কাজ করার সময় মেশিনের ভেতরে আটকে মোহাম্মদ রাসেল (১৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (২৬ মে) ভোর দেড়টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অবস্থিত ‘নাহার এগ্রো ফিড মিল’-এ এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল স্থানীয় মোহাম্মদ আলমগীরের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদে বাড়তি টাকা জমানোর আশায় নিজের নিয়মিত ইলেকট্রিক কাজের পাশাপাশি গত কয়েকদিন ধরে নাহার ফিড মিলে রাত্রিকালীন শ্রমিক হিসেবে কাজ করছিল রাসেলসহ বেশ কয়েকজন যুবক। গতকাল সোমবার (২৫ মে) রাতেও তারা যথারীতি কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে ভোর রাতের দিকে রাসেল অসাবধানতাবশত ফিড মিলের ভুট্টা রাখার বড় পাত্রে (সাইলো) পড়ে গিয়ে মেশিনের ভেতর আটকে যান। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাব্বি জানান, ‘রাতে আমি আর রাসেল একসাথেই কাজ করতেছিলাম। হঠাৎ ও সাইলোর ভেতর দেবে যেতে থাকে। আমি টেনে তোলার চেষ্টা করেও পারিনি। পরে অন্যদের খবর দিলে সবাই মিলে ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

নাহার এগ্রো ফিড মিলের ম্যানেজার মো. ফাহিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাতে স্থানীয় কয়েকজন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। তাদের মধ্যে একজন অসাবধানতাবশত মেশিনে আটকে যান। আমরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মধ্যরাতে কারখানায় দুর্ঘটনায় মারাত্মক আঘাতপ্রাপ্ত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, মেশিনের ভেতরের গম বা ভুট্টার স্তূপে দেবে গিয়ে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মিরসরাই  কারখানা  শ্রমিক  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: