ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এশিয়ান টিভির সাংবাদিক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন নড়াইলের এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ (৪৫)। এ সময় তার সঙ্গে

2026-09-13T19:47:02+00:00
2026-09-13T20:01:26+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এশিয়ান টিভির সাংবাদিক
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৮:০১ পিএম
কাজী আশরাফ। ছবি : সময়ের আলো
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন নড়াইলের এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ (৪৫)। এ সময় তার সঙ্গে থাকা জনৈক মাহামুদুল হাসান অনিক আহত হন। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি।

নিহতের মেয়ে জামাই সনি চৌধুরী জানান, রোববার সকালে আশরাফ ও মাহামুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে লোহাগড়া থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি সড়কে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে আশরাফ গুরুতর আহত হন। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা মাহমুদুল আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।


ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, সকালে মনসুরাবাদে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল এশিয়ান টিভির প্রতিনিধি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: