পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন প্রসেনজিৎ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ভারতীয় চলচ্চিত্র ও বিনোদন জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা 'পদ্মশ্রী'তে ভূষিত হলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি।ভারতের

2026-05-26T19:03:48+00:00
2026-05-26T19:03:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন প্রসেনজিৎ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:০৩ পিএম 
টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। সংগৃহীত ছবি
ভারতীয় চলচ্চিত্র ও বিনোদন জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা 'পদ্মশ্রী'তে ভূষিত হলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। 

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে প্রসেনজিৎ চ্যাটার্জি বাণিজ্যিক ও ভিন্নধারার বাংলা চলচ্চিত্রে সমান দক্ষতার সাথে অভিনয় করেছেন। দুই শতাধিক ছবিতে কাজ করে তিনি নিজেকে বাংলা সিনেমার এক অবিসংবাদিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই দীর্ঘ ও সফল পথচলার স্বীকৃতি হিসেবেই ভারত সরকার তাকে এই উচ্চ সম্মানে ভূষিত করল। 

পুরস্কার নেওয়ার বিশেষ মুহূর্তটিতেও এই অভিনেতা ধরে রেখেছিলেন নিখাদ বাঙালিয়ানা। সোনালি সুতোর কাজ করা ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। পুরস্কার হাতে পাওয়ার পর প্রসেনজিৎ চ্যাটার্জি তার এই গৌরবময় অর্জন প্রয়াত মাকে উৎসর্গ করলে, উপস্থিত সবাইকে বেশ আবেগাপ্লুত করে তোলে। 

অনুষ্ঠান শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে এই গুণী অভিনেতা বলেন, ‘ভারত সরকারের এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। তবে এই পদ্মশ্রী শুধু আমার একার নয়। আমার দীর্ঘ ক্যারিয়ারের সাথে যুক্ত থাকা সমস্ত পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং বিশেষ করে দর্শকদের ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টারই ফসল এটি।’

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পদ্মশ্রী  সম্মান  প্রসেনজিৎ  টলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: