আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবার বেড়েছে। মঙ্গলবার (২৬ মে)

2026-05-26T19:07:34+00:00
2026-05-26T19:07:34+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:০৭ পিএম 
প্রতীকী ছবি
ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবার বেড়েছে। মঙ্গলবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনায় বিশ্ববাজারে একটি ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল। তবে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিলে সেই আশাবাদ অনেকটাই কমে যায় এবং তেলের বাজারে এর প্রভাব পড়ে।

বাজারের চিত্র অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম গত শুক্রবারের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০৪ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত চললেও অবরুদ্ধ হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালু হওয়ার একটি সম্ভাবনা থাকায় বাজারে এখনো কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে। এর আগে গত এপ্রিলের শেষ দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে উঠলেও বর্তমানে তা আগের চেয়ে কিছুটা কম রয়েছে।

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) বোর্ড সদস্য ইসাবেল শ্নাবেল জানিয়েছেন, ইরান পরিস্থিতি নিয়ে শান্তি আলোচনা সফল হলেও আগামী জুনে সুদের হার বাড়ানো প্রয়োজন হতে পারে। তার মতে, দীর্ঘস্থায়ী সংঘাত ও উচ্চ জ্বালানি মূল্য ইউরোপের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী জুন মাসে ইসিবির সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। আর এই পূর্বাভাসের জেরে এরই মধ্যে ইউরোপীয় বন্ডের সুদহারও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: