রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করা হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঝিনাইদহে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে বিচারকার্য দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী

2026-05-26T22:41:59+00:00
2026-05-26T22:50:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করা হবে : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:৪১ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ১০:৫০ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে বিচারকার্য দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে সারাদেশে বিচারক এবং আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচারকার্য দীর্ঘ হয়ে থাকে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় বলে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, তার কড়া সমালোচনা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, উনার এই বক্তব্য আদালত অবমাননার শামিল। বিচারকরা বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন এবং তারা স্বাধীনভাবে কাজ করছেন বলেই এনসিপি নেতারা মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন।

বাংলাদেশের বিচারকরা অন্য যেকোনো দেশের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে পারেন বলে দাবি করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দেশের মামলা জট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এখানে বিপুল মামলার বিপরীতে তীব্র বিচারক সংকট রয়েছে। একই সঙ্গে ট্রায়ালে অংশ নেওয়ার মতো দক্ষ আইনজীবীর সংখ্যাও কম হওয়ায় মামলা জট কমানো যাচ্ছে না।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় পুলিশের দায়িত্বশীলতার কোনো ঘাটতি ছিল না। সেখানে বিচারকরাও সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছেন। মূলত রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও বিভ্রান্তি ছড়াতে তারা এসব কথা বলছেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: