টানা বর্ষণে যমুনা নদীর পানি বেড়েছে ১১১ সেন্টিমিটার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে পানি

2026-05-27T19:00:00+00:00
2026-05-27T19:09:23+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টানা বর্ষণে যমুনা নদীর পানি বেড়েছে ১১১ সেন্টিমিটার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:০০ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৭:০৯ পিএম
ছবি : সময়ের আলো
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই।

বুধবার (২৭ মে) জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৬ সেন্টিমিটার বেড়েছে। এতে পানি বর্তমানে বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ১২ দশমিক ৯০ মিটার।

পাউবো জানায়, গত পাঁচ দিনে এই হার্ডপয়েন্টে নদীর পানি মোট ১১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ২৩ থেকে ২৬ মে পর্যন্ত প্রতিদিন যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, কাজিপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টেও পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এটি বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার। গত পাঁচ দিনে এই পয়েন্টে মোট ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোকলেছুর রহমান বলেন, উজানের ঢল ও বৃষ্টির কারণে টানা পাঁচ দিন ধরে যমুনার পানি বাড়ছে। আরও দুই থেকে তিন দিন পানি বাড়তে পারে, এরপর স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বন্যার কোনো ঝুঁকি নেই।

/এসএকে
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: