ঝড়-বৃষ্টির সময় গাছ চাপা পড়ে একজনের মৃত্যু

সদরপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঝড়বৃষ্টির সময় গাছ উপড়ে পড়ে চাপা খেয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) এ ঘটনা ঘটে।

2026-05-27T20:38:47+00:00
2026-05-27T20:38:47+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝড়-বৃষ্টির সময় গাছ চাপা পড়ে একজনের মৃত্যু
সদরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:৩৮ পিএম 
ছবি : সময়ের আলো
ফরিদপুরের সদরপুর উপজেলায় ঝড়বৃষ্টির সময় গাছ উপড়ে পড়ে চাপা খেয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে প্রবল বেগে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় সদরপুর-ফরিদপুর আঞ্চলিক সড়কের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ এলাকার পাশে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে। গাছের নিচে চাপা পড়ে মধ্যবয়সী জিয়াউর রহমান (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিয়াউর রহমান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার আমির হোসেনের ছেলে। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে এসেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরবিএন 


  বিষয়:   ফরিদপুর  সদরপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: