বিশ্বজুড়ে নতুন তাপমাত্রা রেকর্ডের আশঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গ্রীষ্ম পুরোপুরি শুরু হওয়ার আগেই ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ তাপমাত্রা জনজীবনে অস্বস্তি তৈরি করেছে। স্পেন, ইতালি ও ফ্রান্সে মে মাসেই

2026-05-29T09:59:43+00:00
2026-05-29T12:04:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বজুড়ে নতুন তাপমাত্রা রেকর্ডের আশঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৯:৫৯ এএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি
গ্রীষ্ম পুরোপুরি শুরু হওয়ার আগেই ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ তাপমাত্রা জনজীবনে অস্বস্তি তৈরি করেছে। স্পেন, ইতালি ও ফ্রান্সে মে মাসেই তীব্র গরমে বিপর্যস্ত মানুষ। একই সময়ে জাতিসংঘ সতর্ক করেছে, আগামী কয়েক বছরের মধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে।

স্পেনের আবহাওয়া সংস্থা এইমেট জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে এখন যে তাপমাত্রা অনুভূত হচ্ছে, তা সাধারণত গ্রীষ্মের মধ্যভাগে দেখা যায়। কোথাও কোথাও তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দিনের পাশাপাশি রাতেও কমছে না গরমের তীব্রতা, ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

আবহাওয়াবিদদের মতে, পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে তাপপ্রবাহ হিসেবে ঘোষণা না করা হলেও বাস্তবে তা চরম গ্রীষ্মকালীন আবহাওয়ার মতোই। তীব্র গরমের কারণে স্পেনে দাবানলের আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন

ইতালিতেও বছরের প্রথম বড় ধরনের তাপপ্রবাহ দেখা দিয়েছে। রাজধানী রোমে গরম থেকে বাঁচতে মানুষকে প্রকাশ্য স্থানের ফোয়ারা ও ছায়াযুক্ত জায়গায় আশ্রয় নিতে দেখা গেছে। উত্তর ও মধ্য ইতালির কয়েকটি শহরে তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে।

অতিরিক্ত গরমে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ায় রোম সিটি কর্তৃপক্ষ নির্মাণ ও কৃষিখাতে কর্মরতদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। দিনের সবচেয়ে গরম সময়ে বিশ্রাম ও ঠান্ডা পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে নিয়োগদাতাদের।

ফ্রান্সের বোর্দো শহরেও তীব্র গরমের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে গিয়ে অনেকেই ক্লান্তি ও পানিশূন্যতায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে কিছু প্রতিষ্ঠান কাজের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি অতিরিক্ত পানীয় পানি সরবরাহের ব্যবস্থা করেছে।

এদিকে, জাতিসংঘের আবহাওয়া সংস্থা ও যুক্তরাজ্যের মেট অফিসের যৌথ প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণতা নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচ বছরের মধ্যে বৈশ্বিক গড় তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এএডি/


  বিষয়:   বিশ্ব  তাপমাত্রা  রেকর্ড  আশঙ্কা  জাতিসংঘ  সতর্কবার্তা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: