খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

যশোর সংবাদদাতা

সারাদেশ

যশোরে খেলার সময় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে।বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার

2026-05-29T11:20:26+00:00
2026-05-29T11:20:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত
যশোর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১১:২০ এএম 
সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ায় একটি পুকুরপাড়ে এই ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
যশোরে খেলার সময় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ায় একটি পুকুরপাড়ে এই ঘটনা ঘটে। আহত শিশুরা হলো- ধর্মতলা খোলাডাঙ্গা কাজীপাড়ার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং একই এলাকার ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই শিশু বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা পুকুরপাড়ে একটি কৌটাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে। কৌতুহলবশত শিশু দুটি সেটি নিয়ে নাড়াচাড়া শুরু করলে হঠাৎ তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ আহত শিশুদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। ককটেল বিস্ফোরণে শিশুদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে একজনের চোখ-মুখ এবং অপরজনের মুখসহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। শিশুদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।


জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিত্যক্ত একটি বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর জখম হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, জনবসতিপূর্ণ এলাকার পাশে কারা, কী উদ্দেশ্যে এই বিপজ্জনক বিস্ফোরক ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। 



/ইউএমএইচ


  বিষয়:   ককটেল  বিস্ফোরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: